জাহালদা সবুজ বীথি মার্কেট কমপ্লেক্সের শুভ উদ্বোধন
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন দু নম্বর ব্লকের দাঁতন দুই পঞ্চায়েত সমিতির উদ্যোগে আঠারো লক্ষ টাকা ব্যয়ে তৈরি জাহালদাতে 'সবুজ বীথি' নামে উদ্বোধন করা হল একটি মার্কেট কমপ্লেক্স।যার শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার।উদ্বোধন করেন দাঁতন দুই ব্লকের বিডিও অর্ণব প্রসাদ মান্না।এ ছাড়াও এদিন উক্ত স্থানে এলাকার বেকার যুবকদের জন্য রোজগারের রাস্তা দেখাতে 'অনন্যা' নামে কুড়িটি স্টলের উদ্বোধন হয়।যার উদ্বোধন করেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান।
অপরদিকে বেলদা থেকে কাঁথিগামী রাজ্য সড়কের জাহালদার কাছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের সামনে একটি বিবেকানন্দের মূর্তি স্থাপন করে 'বিবেকানন্দ রক' নামে একটি প্রতীক্ষালয়ে উদ্বোধন করা হয় এদিন।যার উদ্বোধন করেন দাঁতন দুই ব্লকের ব্লক সভাপতি শৈবাল গিরি ও দাঁতন দুই পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গেশ নন্দ সহ অন্যান্যরা।
সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা ব্যয়ে জাহালদা এলাকায় বেশ কয়েকটি উন্নয়ন মূলক প্রকল্পের বৃহস্পতিবার উদ্বোধন অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে বৃহস্পতিবার জাহালদা বাজার কমিটির বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় ।এছাড়াও এদিন বাজার কমিটির আনুষাঙ্গিক বিষয়গুলো নিয়েও আলোচিত হয়। যার নেতৃত্ব দেন বাজার কমিটির সাধারণ সম্পাদক সুভাষ মাইতি, বাজার কমিটির এম.এল.এ প্রতিনিধি বিপ্লব বেরা সহ অন্যান্যরা। ওই প্রকল্প গুলির উদ্বোধন হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।

Post a Comment